মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তোষণের রাজনীতির অভিযোগ শুভেন্দুর
দি নিউজ লায়ন; মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তোষণের রাজনীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর। এদিন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়েকে আক্রমন করে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী দেশ বিরোধী কথা বলেন। মাননীয়া দাবি তুলেছেন, দেশে চারটি রাজধানী তৈরি করতে হবে।
অন্যদিকে তৃণমূল নেতা বলছেন, দেশে চারটি পাকিস্তান তৈরি করতে হবে। আর আরামবাগের তৃণমূল প্রার্থী বলছেন তফশিলি সম্প্রদায়ের মানুষের স্বভাব ভিখারিদের মতো। হরিরামপুর বাসস্ট্যান্ডের পাশে হওয়া বিজেপির এই সভায় সেখানকার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় ছাড়াও ছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মনের মতো নেতাও।

Post a Comment